Don't Miss
Home / আন্তর্জাতিক / ঋষি সুনাকই হবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী
নতুন প্রধানমন্ত্রী

ঋষি সুনাকই হবেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। পেনি মর্ডান্ট সরে যাওয়ায় যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি।

সোমবার (২৪অক্টোবর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

রবিবার সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পেনি মরড্যান্ট প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও সোমবার প্রার্থিতা প্রত্যাহার করেন। নির্বাচন করতে প্রয়োজনীয় ১০০ কনজারভেটিভ পার্টি মেম্বারের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়ে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন ঋষি সুনাক।

যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট ৩৫৭ জন কনজারভেটিভ আইনপ্রণেতা রয়েছেন। তাদের ১৪২ জন ভারতীয় বংশোদ্ভূত সুনাককে সমর্থন করেন।

তবে সুনাক আনুষ্ঠানিকভাবে কখন প্রধানমন্ত্রী হবেন তা এখনও স্পষ্ট নয়। বিবিসির সাংবাদিকরা বলছেন, হয়তো আগামীকাল আনুষ্ঠানিকভাবে ঋষি প্রধানমন্ত্রী হতে পারেন।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...