Don't Miss
Home / আন্তর্জাতিক / পাকিস্তানি সাংবাদিক আরশাদ শরিফকে কেনিয়ায় গুলি করে হত্যা
আরশাদ শরিফ

পাকিস্তানি সাংবাদিক আরশাদ শরিফকে কেনিয়ায় গুলি করে হত্যা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ বিশিষ্ট সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক আরশাদ শরিফকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কেনিয়ায়। আরশাদ শরিফ পাকিস্তানে গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন।

নাইরোবির সংবাদমাধ্যম জানিয়েছে, ‘তাঁকে অন্য ব্যক্তি মনে করে’ গুলি করে কেনিয়ার পুলিশ।

গত রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। সোমবার টুইটের মাধ্যমে আরশাদ শরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাংবাদিকের স্ত্রী জাভেরিয়া সিদ্দিকি।

কেনিয়ার পুলিশ জানায়, আরশাদ শরিফ ও তাঁর ভাই খুররাম আহমেদ রবিবার রাতে নাইরোবি-মাগাদি মহাসড়কে গাড়ি চালাচ্ছিলেন। পথে তল্লাশি চৌকিতে পুলিশ তাঁদের থামার নির্দেশ দেয়। নির্দেশ না মেনে দুজন এগিয়ে যান। এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুর্নীতি ও দেশটির সেনাবাহিনী নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বারবার তার সরকারের রোষানলে পড়েন আরশাদ শরিফ। সর্বশেষ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হলে গ্রেপ্তার এড়াতে দেশ ছাড়েন এই সাংবাদিক।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...