Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / মানি এক্সচেঞ্জ একদিনে ২৫ হাজার ডলার রাখতে পারবে
মানি এক্সচেঞ্জ

মানি এক্সচেঞ্জ একদিনে ২৫ হাজার ডলার রাখতে পারবে

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক নির্দেশনায় জানিয়েছে, বৈদেশিক মুদ্রায় লেনদেনকারী কোনো মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ব্যবসায়িক দিনের শেষে নগদ সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলার রাখতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ বৃহস্পতিবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে তাৎক্ষণিক কার্যকরের জন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

প্রতিটি ব্যবসায়িক দিনের শেষে একটি মানি এক্সচেঞ্জার নগদ ২৫ হাজার মার্কিন ডলার বা তার সমতুল্যের বেশি রাখতে পারবে না। ফরেন এক্সচেঞ্জ লেনদেন নির্দেশিকা এমনটাই বলছে।

যদি তাদের নগদ ডলারের পরিমাণ এই সীমার বেশি হয় তবে দিন শেষে ওই প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ব্যাংকের বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা দিতে হবে। উক্ত অ্যাকাউন্টের ব্যালেন্স কখনোই ৫০ হাজার ডলার বা তার সমতুল্যের বেশি হবে না।

দেশে ডলারের কারসাজির অভিযোগে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর লাইসেন্সবিহীন সাতটি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংক।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...