Don't Miss
Home / জাতীয় / বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে: বিশ্ব ব্যাংক
বাংলাদেশ

বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে: বিশ্ব ব্যাংক

এমএনএ জাতীয় ডেস্কঃ বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজার জানিয়েছেন, অসাধারণ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

মার্টিন রাইজার বলেন, বাংলাদেশ উন্নয়নের একটি সফল ক্ষেত্র এবং একটি অত্যন্ত চিত্তাকর্ষক অর্জন করেছে। বাংলাদেশ তার উন্নয়নের মাধ্যমে চমক সৃষ্টিকারী দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠছে। বাংলাদেশের উন্নয়নকে একটি সফল ঘটনা হিসেবে বর্ণনা করেন ভাইস-প্রেসিডেন্ট।

আলোচনায়, বাংলাদেশ বিশ্বের সঙ্গে মুক্ত ও স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...