Don't Miss
Home / আন্তর্জাতিক / প্রতিবাদে জাতীয় সংগীত গাইল না ইরানের ফুটবলাররা
প্রতিবাদ

প্রতিবাদে জাতীয় সংগীত গাইল না ইরানের ফুটবলাররা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মাশা আমিনির মৃত্যুর পর ইরানে হিজাববিরোধী বিক্ষোভ প্রতিবাদ চলমান অবস্থা বিরাজ করছে। এবার ইরানের ফুটবলাররাও এই প্রতিবাদে যোগ দিলেন। মাঠে যতক্ষণ জাতীয় সংগীত বেজেছে, ততক্ষণ মুখ বুজে দাঁড়িয়ে থাকেন ফুটবলাররা।

গতকাল (সোমবার) ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপ ফুটবল ম্যাচের আগে নিজেদের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের খেলোয়াড়রা।

বিবিসি জানিয়েছে, নিজেদের উদ্বোধনী ম্যাচে নিঃশব্দ প্রতিবাদ জানালেন ইরানের ফুটবলাররা।

ম্যাচ শুরুর আগে দলের অধিনায়ক আলিরেজা জাহানবকশ জানিয়েছেন, জাতীয় সংগীত গাওয়া হবে কি না সেটা দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন তাঁরা।

ইরানের বেশির ভাগ ফুটবলারই জাতীয় সংগীত না গাওয়ার পক্ষে মত দেন। টেলিভিশনে দেখা গেছে, স্টেডিয়ামে হাজির ইরানের অনেক সমর্থকও জাতীয় সংগীতের সময় চুপ ছিলেন। এসময় কিছু সমর্থক চিৎকার করেছেন ও বিদ্রূপাত্মক কথা বলেছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংগীতের কাভারেজ দেওয়া হয়নি। আগে ধারণ করে রাখা স্টেডিয়ামের কিছু ভিডিও ওই মুহূর্তে দেখানো হয়েছে।

মূলত, ইরানের প্রশাসনকে কড়া বার্তা দেয়ার লক্ষ্যে বিশ্বকাপের মঞ্চে জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত ছিলেন দেশটির ফুটবলাররা।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...