Don't Miss
Home / রাজনীতি / ওবায়দুল কাদেরকে ‘ডায়নামিক’ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওবায়দুল কাদেরকে ‘ডায়নামিক’ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শনিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম টানেল টিউবের কাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য প্রদানকালে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের প্রশংসা করেন।

তিনি ওবায়দুল কাদেরকে ‘ডায়নামিক’ বলে আখ্যা দেন।

শেখ হাসিনা বলেন, একদিকে তিনি পার্টির সেক্রেটারি, আবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তাকে পার্টির সেক্রেটারি করার পর আমার কাজের চাপ অনেক কমে গেছে। সেই সাথে তিনি বাংলাদেশে আজকে আমাদের যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে, প্রত্যেকটা সেতু, রাস্তা, উন্নত মানের রাস্তা করা, সেই সাথে সাথে সাথে সেতু নির্মাণ সব ব্যাপারে তার যে বলিষ্ঠ ভূমিকা, অগ্রণী ভূমিকা সেজন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, আসলে কাজ করার ইচ্ছে থাকতে পারে। কিন্তু কাজ করার লোক দরকার। আমার সৌভাগ্য, আমার সাথে যারা কাজ করছে তাদের মধ্যে আন্তরিকতা আছে। কাজের প্রতি ভালোবাসা আছে। জনগণের প্রতি দায়িত্ববোধ আছে। সে জন্যই আমরা দ্রুত বাংলাদেশকে উন্নত করতে পারছি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...