এমএনএ অর্থনীতি ডেস্কঃ দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ফের বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ হিসাবে প্রতি কেজি এলপিজি গ্যাসের দাম ১০৮ টাকা ৯ পয়সা।
আজ রবিবার (৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।
সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের দামও আনুপাতিকহারে বাড়বে বলেও জানান তিনি।
এর আগে নভেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ভ্যাটসহ ১ হাজার ২৫১ টাকানির্ধারণ করেছিল বিইআরসি। তার আগের মাসে যা ছিল ১২০০।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

