Don't Miss
Home / রাজনীতি / খালেদা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

খালেদা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রাজনীতি ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল। সেজন্য জনগণ মেনে নেয়নি। তাই তাঁকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়। সেকথা বিএনপির মনে রাখা উচিত। তারা ক্ষমতায় যেতে চায় অবৈধ উপায়ে।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে ঐতিহাসিক পলোগ্রাউন্ডে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

তিনি চট্টগ্রামের ভাষায় বলেন, “অনারা ক্যান আছন, বেইয়াগগুন গম আছননি। পেটু পুরেদে, তাই চাইতো আসসি (চট্টগ্রামের মানুষ আপনারা কেমন আছেন। সবাই ভালো আছেন-তো, পেট পুরে তাই আপনাদের দেখতে এলাম)।”

প্রধানমন্ত্রী বলেন, “এই চট্টগ্রামের সঙ্গে আমার অনেক স্মৃতি। করোনার কারণে দীর্ঘদিন সমাবেশ করতে পারিনি। তাই আপনাদের কাছে ছুটে আসলাম। এই স্মৃতিময় চট্টগ্রামে আমরা বারবার ছুটে আসতাম। আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু যখন জেল থেকে মুক্তি পেতেন আমাদের চট্টগ্রামে বেড়াতে নিয়ে আসতেন।”

তিনি বলেন, “চট্টগ্রামে আসলেই ছুটে যেতাম এম এ আজিজ চাচা, জহুর আহমেদ চাচার বাসায়। এখন তারা নেই। সব স্মৃতি মনে আছে।”

তিনি আরও বলেন, তাঁরা জয় বাংলা স্লোগানও মুছে দিতে চেয়েছিলো। তবে আজকে আমরা তা ফিরিয়ে এনেছি। জাতির পিতার ৭ মার্চের ভাষণ আজ জাতিসংঘে স্বীকৃতি লাভ করেছে। তারা এদেশের গণতন্ত্র হরণ করতে চেয়েছিলো। বোমাবাজি, অগ্নিসন্ত্রাস, চুরি, লুটপাট ও জনগণের অধিকার হরণ করেছে।

সরকারপ্রধান বলেন, “আজকে বাংলাদেশে গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশ উন্নত হচ্ছে। উন্নয়নশীল দেশে উন্নিত হয়েছে। দেশে একশত শিল্পনগর করা হচ্ছে। আমরা চট্টগ্রামে অনেক উন্নয়ন করেছি সামনে আরও প্রকল্প হাতে নেয়া হবে।”

এসময় প্রধানমন্ত্রী সকলকে কৃষি জমির সঠিক ব্যবহার করে জ্বালানি ব্যবহারে মিতব্যায়ী হওয়ারও আহ্বান জানান। সেই সঙ্গে চট্টগ্রামবাসীর কাছে নৌকায় ভোট চান শেখ হসিনা।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...