Don't Miss
Home / অর্থনীতি / শীতে গ্যাসের সমস্যা হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী

শীতে গ্যাসের সমস্যা হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, শীতে দেশে গ্যাসের সমস্যা হবে না।

তিনি বলেছেন, ‘আশা করছি শীতে গ্যাসের সমস্যা হবে না। বাড়িতে (আবাসিকে) হয়তো প্রেসার কম থাকতে পারে। সেখানে হয়তো কিছুটা সমস্যা হতে পারে। সেখানে আমরা বিকল্প হিসেবে এলপিজি রেখেছি। বাট আমরা ইন্ডাস্ট্রিতে মোস্ট ফোকাস করছি। যেন গ্যাস তারা নিয়মিত পায়।’

বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এখন বিদ্যুতের যে অবস্থা বিরাজ করছে, তাতে সংকট কেটেছে। আমরা আশা করছি সামনে আর সমস্যা হবে না। বিশ্বে জ্বালানির ক্ষেত্রে যদি ব্যাপক পরিবর্তন না হয়, এখন যে অবস্থাটা আছে স্টিল নাউ আমরা ভালোর দিকে যাচ্ছি।’ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নসরুল এসব কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ জ্বালানির দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনই (বিইআরসি) নির্ধারণ করবে। তারা তাদের নিজ ভূমিকায় কাজ করবে। অলরেডি কিছু কোম্পানি দাম বাড়ানোর জন্য আবেদন করেছে। বিশেষক্ষেত্রে যেন কালক্ষেপণ না হয় সেক্ষেত্রে মন্ত্রণালয় দাম নির্ধারণ করতে পারে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব হোসাইনসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের প্রকল্প সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সেমিনারে।

x

Check Also

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টের অবস্থান: ‘নির্বাচনে হস্তক্ষেপ করবো না’

খেলাধুলা প্রতিবেদক আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে করা রিট ...