এমএনএ আঞ্চলিক ডেস্কঃ মির্জাপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতীক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচ নারীকে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনাতনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা নাসরিন সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, দেওহাটা এজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম প্রমুখ বক্তৃতা করেন।
পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়। এরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শাহানাজ পারভীন হেলেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে উর্মিলা পাল, সফল জননী হিসেবে লতা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা হালিমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য পারুল আক্তার।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

