Don't Miss
Home / অর্থনীতি / বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাড়াল
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাড়াল

এমএনএ অর্থনীতি ডেস্কঃ ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০০ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডলারের দাম সমন্বয় নিয়মিত কার্যক্রম। বাজার সংগতিপূর্ণ করতে মাঝে মাঝে ডলারের দাম বাড়ানো হয়।

এর আগে, গত ৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করেছিল।

এ দিকে, চলতি বছরের ২ জানুয়ারি রপ্তানিকারকদের ক্ষেত্রে ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০২ টাকা করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশে ডলার সংকট দেখা দেয়। ফলে, দেশের বাজারে ডলারের দাম বাড়তে থাকে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকও ধাপে ধাপে ডলারের দাম বাড়িয়েছে।

এ ছাড়া দেশে চলমান ডলার সংকটে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়তই ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে।

x

Check Also

শাহজালাল-শাহপরাণ মাজারের দান-অনুদানের হিসাব চায় প্রশাসন, স্বচ্ছতা নিশ্চিতে উদ্যোগ জেলা প্রশাসনের

সিলেট প্রতিনিধি দেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ ...