Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / বাজারে অস্বাভাবিক অবস্থায় সবজির দাম
সবজির

বাজারে অস্বাভাবিক অবস্থায় সবজির দাম

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ রমজানে খুব অস্বস্তি দিচ্ছে সবজির দাম। কোনোভাবেই যেন কমছে না, মিলছে না ক্রেতা-বিক্রেতা কারও হিসাব নিকাশ।

বাজারে গেলে চোখে পড়বে কাঁকরোল। খেতে চাইলে গুনতে হবে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা। আশ্চর্য হলেও উপায় নেই। আলু আর পেঁপে ছাড়া কোনো সবজি ৬০ টাকার নিচে নেই। বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে।

কাঁকরোল ছাড়াও আরেক সবজির দাম খুব বেশি দেখা গেছে। সেটা ধুন্দল। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা দরে।

এছাড়া বরবটি, ভেন্ডি, কচুর লতি, উচ্ছে, শজনে, ঝিঙে ও চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি কেজি পটল, বেগুন ও একপিস ফুলকপি কোথাও ৬০ টাকা আবার কোথাও কোথাও ৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

অন্যদিকে কাঁচাবাজারে প্রতি কেজি শসা (দেশি) ৬০ টাকা, টমেটো দেশি ৬০, মরিচ ৮০ থেকে ১২০, আলু ২৫-৩০, পেঁপে ৪০-৫০ এবং প্রতিটি লাউ ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, সেখানেও মাছের বাড়তি দাম কমেনি। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকার মধ্যে। পাশাপাশি গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...