Don't Miss
Home / রাজনীতি / আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি: ওবায়দুল কাদের
বিদেশিরা

আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি: ওবায়দুল কাদের

এমএনএ রাজনীতি ডেস্কঃ বিদেশিরা ক্ষমতায় বসাবে আওয়ামী লীগ কখনোই এই ধারণ পোষণ করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিদেশিরা ক্ষমতায় বসাবে আওয়ামী লীগ কখনোই এই ধারণ পোষণ করে না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে বেলা সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো লবিস্ট নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশিদের ভয় পান না। শেখ হাসিনার কোনো লবিস্ট নাই। ক্ষমতায় বসানোর মালিক দেশের জনগণ।

সেতুমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) মনে করছেন, পশ্চিমারা তাদের ক্ষমতায় বসাতে পারবে, তাদের দলকে ক্ষমতায় বসাতে পারবে। সেটা ভেবে পশ্চিমাদের কাছে লবিস্ট নিয়োগ দিয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মনে করছেন পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সেই কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্না দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি না চাইলে নাই। এই মানসিকতা যার তিনি বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন এটা ভাবার কোনো কারণ নেই।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...