Don't Miss
Home / সাহিত্যপাড়া / ফের মা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
শুভশ্রী গঙ্গোপাধ্যায়

ফের মা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

এমএনএ বিনোদন ডেস্কঃ সদস্য বাড়ছে টলিপাড়ায়। সৌজন্যে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় সন্তান আসছে টলিউডের এই হেভিওয়েট দম্পতির ঘরে। ইউভানের তিন বছর পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় সন্তান আগমনের ঘোষণা করে দিলেন রাজশ্রী। তাই নিয়েই আপাতত চর্চা চলছে নেটপাড়ায়।

মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে সুখবরটা দেন শুভশ্রী। বাবা মায়ের হাত ধরে হাঁটছে ইউভান, মুখে উপচে পড়ছে হাসি। পরনের টি-শার্টে লেখা— বিগ ব্রাদার। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বড় দাদা হচ্ছে ইউভান।

শুভেচ্ছা বার্তার ঝড়ের মাঝেই সংবাদ মাধ্যমকে রাজ জানান, শুভশ্রী তিন মাসের অন্তঃসত্ত্বা। যেহেতু তিন মাস না হলে কাউকে জানাতে নেই সুখবর, তাই এতদিন অপেক্ষা করেছিলেন তারা। আগামী সেপ্টেম্বরেই তিনে পড়বে ইউভান। তার আগেই আচমকা এই সুখবর। সবটা কি পরিকল্পিত ছিল নাকি হঠাৎ করেই এল খবরটা?

রাজ জানান, তারা অনেকদিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন যে ইউভানের তিন বছর বয়স হলেই তার জন্য একটা ভাই বা বোন আনবেন, যাতে তার এক খেলার সঙ্গী হয়। ইউভানের অবশ্য এখনও এতকিছু বোঝার মতো বয়স হয়নি। তবে মায়ের পেটে হাত রেখে তাকে বোঝানো হয়েছে যে, তার এক ছোট্ট ভাই বা বোন আসছে। আগামী ডিসেম্বরেই চলে আসবে নতুন সদস্য।

রাজ এর আগে বলেছিলেন, তিনি একজন ভালো বাবা হয়ে উঠতে চান ইউভানের কাছে। তাকে সময় দিতে চান, তার সমান দায়িত্ব নিতে চান। তিনি আরও জানিয়েছিলেন, শুভশ্রী আর তিনি কখনও ইউভানের ওপরে জোর করে কিছু চাপিয়ে দেবেন না। তারা ছেলেকে বড় হওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ উপহার দিতে চান।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...