Don't Miss
Home / আন্তর্জাতিক / জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করলো ইসরাইল
ইসরাইল

জাতিসংঘে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখান করলো ইসরাইল

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইল এবং গাজার মধ্যকার চলমান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাস হয়েছে। তবে জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির এই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরাইল।

শুক্রবার পাস হওয়া এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২০টি দেশ। বিপক্ষে ভোট দেয় ইসরাইল ও যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জাতিসংঘের এই উদ্যোগকে ঘৃণ্য বলে অভিহিত করেছেন।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন- ‘আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের যুদ্ধবিরতির ঘৃণ্য আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করছি। ইসরাইল হামাসকে নির্মূল করতে চায়, যেভাবে বিশ্ব নাৎসি এবং আইএসআইএসকে মোকাবিলা করেছিল।’

প্রস্তাবটি পাস হওয়ার পর এক বক্তৃতায় জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, ‘আজ এমন একটি দিন যা ‘কুখ্যাত’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবাই প্রত্যক্ষ করেছি, জাতিসংঘ বৈধতা বা প্রাসঙ্গিকতার আর সামান্য পরিমাণ অধিকারও রাখে না।’

তিনি আরও বলেন, ‘এই প্রস্তাব পাসের মধ্য দিয়ে অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায় দেখিয়ে দিয়েছে, তারা আইন মেনে চলা রাষ্ট্র ইসরাইলকে তার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য সমর্থন করার পরিবর্তে নাৎসি সন্ত্রাসীদের রক্ষায় সমর্থন করতে পছন্দ করে।’

x

Check Also

সংসদের সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের তালিকা ঘোষণা, জোট ও স্বতন্ত্রদেরও মনোনয়ন চূড়ান্ত

বিশেষ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। ...