Don't Miss
Home / খেলাধূলা / রেকর্ডময় বিজয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত
বিরাট কোহলি

রেকর্ডময় বিজয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

এমএনএ খেলাধুলা ডেস্কঃ দিনের শুরুটা ছিল বিরাট কোহলির। কীর্তি গড়া সেঞ্চুরিতে রঙ ছড়ান তারকাঠাসা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তার দিনে পেস আর গতিতে ভয়ঙ্কর এক রূপ ধারণ করেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে পঞ্চম সেরা বোলিং ফিগারে (৭/৫৭) নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস ধরান তিনি। তার ধাক্কা সামলে নিতে পারেনি কিউইরা, যাদের বিদায় করে ১২ বছর পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত।

বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত জিতেছে ৭০ রান ব্যবধানে। প্রথমে ব্যাটিংয়ে নেমে কোহলি এবং শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে ৩৯৭ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। এরপর শামির বোলিংয়ে নিউজিল্যান্ড অলআউট হয় ৩২৭ রানে। এতে টানা তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করতে পারেনি কিউইরা। আগের ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল তারা। সেই হারের বদলা নিয়ে শিরোপার আরও খুব কাছে রোহিত শর্মার দল। বিশাল লক্ষ্য তাড়ায় লড়াই করেন কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেল। নিউজিল্যান্ড অধিনায়ক করেন ৬৯ রান। ড্যারিল তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি (১৩৪)। তবে অন্যদের ব্যর্থতায় আশা জাগিয়েও জেতা হয়নি কিউইদের।

শামি আউট করেন প্রতিপক্ষের টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে। তার বোলিংয়েই শেষ দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। সবমিলে ৯.৫ ওভারে ৫৭ রান খরচায় ৭ উইকেট হারিয়ে ম্যাচসেরা পুরস্কার জিতে নিয়েছেন ভারতীয় এই পেসার। সেমিতে ভারতীয় স্পিডস্টারদের কাছে মোট ৯ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ ১টি করে উইকেট পান। স্পিনার কুলদ্বীপ যাদবও পান ১ উইকেট।

x

Check Also

১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনসহ একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

এমএনএ প্রতিবেদক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ ...