Don't Miss
Home / রাজনীতি / প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ছয় জনকে নিয়োগ
উপদেষ্টা পদে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ছয় জনকে নিয়োগ

এমএনএ রাজনীতি ডেস্কঃ নব নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে ছয় জনকে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন-ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩ বি (১) অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

উপদেষ্টা পদে থাকাকালে তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের মেয়াদের সরকারেও ৬ জন উপদেষ্টা ছিলেন।

মসিউর রহমান ছিলেন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা, গওহর রিজভী ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ছিলেন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সালমান ফজলুর রহমান ছিলেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। এছাড়াও, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব আহমেদ ওয়াজেদ।

নভেম্বরে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা পদত্যাগ করেন।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...