Don't Miss
Home / জাতীয় / নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রথম অফিস করছেন
দায়িত্বপ্রাপ্ত

নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রথম অফিস করছেন

এমএনএ জাতীয় ডেস্কঃ সরকার গঠনের পর রবিবার (১৪ জানুয়ারি) থেকেই কার্যক্রম শুরু করতে যাচ্ছেন নতুন মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। আজ সকাল থেকে তারা তাদের নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে বসেন।

মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণে সব রকমের প্রস্তুতি শেষ করেছে স্ব স্ব মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট পরিবর্তন করা হয়েছে।

সকাল ৯টার কিছু পর একে একে মন্ত্রীরা সচিবালয়ে এসে উপস্থিত হতে থাকেন।

সকাল ১০টা বাজতে না বাজতেই সচিবালয় গাড়িতে পূর্ণ হয়ে যায়। নতুন মন্ত্রীদের সচিবালয় আগমন উপলক্ষে ভোর থেকেই সচিবালয়ের ভেতরে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সকাল ৯টার কিছু পরই আসেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

সকাল সাড়ে ১০টার দিকে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সচিবালয় প্রবেশ করেন।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কথা বলছেন সাংবাদিকদের সঙ্গেও।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...