Don't Miss
Home / অর্থনীতি / মূল্যস্ফীতিতে কিছুটা অস্বস্তি আছে, ধৈর্য ধরেন ঠিক হবে: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
মূল্যস্ফীতিতে

মূল্যস্ফীতিতে কিছুটা অস্বস্তি আছে, ধৈর্য ধরেন ঠিক হবে: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

এমএনএ অর্থনীতি ডেস্কঃ মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘মূল্যস্ফীতিতে কিছুটা অস্বস্তি আছে। একটা কমে আরেকটা আবার বাড়ে। কি করব? জোর করে ধরে নামাব? তবে একটু ধৈর্য ধরেন সব কিছু ঠিক হবে।’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আব্দুস সাত্তার এসয়েড ও ইফাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বিদেশি ঋণ পরিশোধের প্রেসারও তো কিছুটা আছে। তবে খুব যে বেশি প্রেসার বিষয়টা ওই রকম নয়। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি?’

তিনি আরও বলেন, ‘ইফাদ হালদা নদীতে রেণু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরও করবো। আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা নেওয়ার কাজ করে তারা। সামনে এ ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।’

x

Check Also

স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন ...