Don't Miss
Home / রাজনীতি / নতুন সাত প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নতুন সাত প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

এমএনএ রাজনীতি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায় দ্বিতীয় দফায় আরও সাতজন নতুন সদস্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আজ। শপথ নেওয়ার পর নতুন সাত প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়ানোর পর তাদের দপ্তর বণ্টন হয়।

নতুন ৭ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

পরিকল্পনা মন্ত্রণালয়—মো. শহীদুজ্জামান সরকার

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ—মো. আব্দুল ওয়াদুদ দারা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়—মো. নজরুল ইসলাম চৌধুরী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়—ডা. রোকেয়া সুলতানা

শিক্ষা মন্ত্রণালয়—বেগম শামসুন নাহার

অর্থ মন্ত্রণালয়—বেগম ওয়াসিকা আয়শা খান

সংস্কৃতি মন্ত্রণালয়—বেগম নাহিদ ইজাহার খান

আগে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়- এ ছয় মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছিলেন। এখন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়- এ চার মন্ত্রণালয় ও বিভাগ নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী।

এখন নতুন করে আরও সাতজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা হলো প্রধানমন্ত্রীসহ ৪৪ জন। এরমধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপিবিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। জাতীয় পার্টি পায় ১১টি আসন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। এর বাইরে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ৬২ জন।

পরে ১০ জানুয়ারি শপথ নেন নতুন নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর ১১ জানুয়ারি গঠিত হয় নতুন মন্ত্রিসভা, ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী ছিলেন।

আগের যে কোনো সময়ের তুলনায় এ মন্ত্রিসভা ছিল বেশ ছোট। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। তাই শিগগির যে মন্ত্রিসভার আকার বাড়ছে তা অনেকটা নিশ্চিতই ছিল।

x

Check Also

জুলাই অভ্যুত্থান মামলায় কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন

আদালত প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...