Don't Miss
Home / হোম স্লাইডার / রাজধানীতে রহস্যজনকভাবে নিখোঁজ ব্রাহ্মণবাড়িয়ার বৃদ্ধ আবুল কাশেম
আবুল কাশেম

রাজধানীতে রহস্যজনকভাবে নিখোঁজ ব্রাহ্মণবাড়িয়ার বৃদ্ধ আবুল কাশেম

এমএনএ আঞ্চলিক ডেস্কঃ গত ২রা জুন (রবিবার) ছেলেকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার অন্তর্গত শাহবাজপুর গ্রামের আবুল কাশেম (৭৭)। ঢাকায় ডাক্তার দেখানো শেষে বাড়ি ফেরার জন্য ছেলে মোঃ রফিকুল ইসলাম সুমনকে নিয়ে বাস ধরার জন্য আনুমানিক দুপুর ২টায় গুলিস্তান আসেন তিনি। তার ছেলে সুমন তাকে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের নিচে দাঁড় করিয়ে অল্পক্ষণের জন্য ঔষধ আনতে যায়। কিন্তু, সুমন ফিরে এসে দেখে তার বাবা ঐ স্থানে নাই।

আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরও ঐ বৃদ্ধকে কোথাও না পেয়ে সুমন তার সকল আত্মীয়স্বজন ও চেনা পরিচিতজনের কাছে তার বাবা গিয়েছেন কিনা খোঁজ করতে থাকে। অজানা আশংকায় বিভিন্ন হাসপাতালগুলোতেও খোঁজ নেয় সে। নিখোঁজ হওয়ার দুইদিন পরেও কোথাও না পেয়ে ৪ঠা জুন বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে পল্টন থানায় সাধারণ ডাইরী (জিডি) করে সুমন। পল্টন থানার জিডি নম্বর – ২৪৮। উক্ত থানার এসআই শরীফ হোসেন উল্লেখিত সাধারণ ডাইরীর তদন্ত করছেন। পুলিশের সহায়তায় গুলিস্তানের ঐ রাস্তার সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় যে, ছেলের জন্য অপেক্ষা করার একপর্যায়ে হঠাৎ করেই হাঁটা শুরু করেন আবুল কাশেম, রাস্তা পেরিয়ে চলে যান অন্য পাশে। কিন্তু রাস্তার অপর পাশের সিসিটিভি ক্যামেরাগুলো অকার্যকর থাকায় পরবর্তীতে আবুল কাশেমের গতিবিধি আর বের করা সম্ভব হয়নি।

এখানে উল্লেখ্য যে, আবুল কাশেম বৃদ্ধ হলেও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ্য এবং শারীরিকভাবেও কর্মক্ষম। সংসারেও ছিল না কোনো টানাপোড়েন। তার এই নিখোঁজ হওয়ার ব্যপারটা তাই সকল আত্মীয়স্বজন ও চেনা পরিচিতজনদের কাছে অত্যন্ত রহস্যজনক। সংসারে তার স্ত্রী, তিন কন্যা ও তিন পুত্র রয়েছে। পুলিশ সূত্রে জানা যায় যে, তারা আবুল কাশেমের খোঁজ পাওয়ার জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বর্তমানে আবুল কাশেমের পরিবারের সদস্যরা পরিবারের প্রধান ব্যক্তিটি নিখোঁজ হওয়ায় অজানা আশংকায় দিন কাটাচ্ছে। নিখোঁজ আবুল কাশেমের বড় ছেলে সুমন তার বাবাকে খুঁজে পেতে সকলের সাহায্য ও দোয়া প্রার্থনা করে। নিখোঁজ আবুল কাশেমের বয়স ৭৭ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার ও মুখে পাকা দাড়ি আছে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গী, মাথায় ছিল সাদা টুপি। কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ আবুল কাশেমের কোনো খোঁজ পেলে তার পুত্র সুমনের নম্বর (০১৭২৬-৭৮১৯১৩)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

x

Check Also

একদিনের সফরে শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২ মে) একদিনের সফরে সিলেট যাচ্ছেন। সফরসূচিতে রয়েছে ধর্মীয় ...