Don't Miss
Home / আন্তর্জাতিক / বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা
ক্রসবো

বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তার দুই মেয়েকে ক্রসবো (এক ধরনের তির-ধনুক) দিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসি ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী এবং দুই মেয়ে হার্টফোর্ডশায়ারের বুশেতে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালেই হামলার শিকার হন। হামলার ঘটনায় জন হান্টের স্ত্রী ক্যারল হান্ট (৬১) তার দুই মেয়ে হানা হান্ট (২৮) এবং লুইস হান্ট (২৫) ঘটনাস্থলেই মারা যান।

জন হান্টের পরিবারকে ভালো ভাবে চেনেন এমন এক নারী ওই পরিবারটি সম্পর্কে বলেন, তারা খুবই আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং কোমল মনের মানুষ। তারা সব সময় অন্যদের সাহায্যে এগিয়ে এসেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছ থেকে কাইল ক্লিফোর্ড (২৬) নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় আটক করা হয়েছে। এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন।

কী কারণে একসঙ্গে তিনজনকে হত্যা করা হলো সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। হত্যার শিকার নারীদের সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের পূর্ব পরিচয় ছিল কি না তা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসতেই বিবিসিসহ যুক্তরাজ্যের সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসিতে ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্যেও তিনি বেশ জনপ্রিয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...