Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় কমিটিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কমিটি

ভারতে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় কমিটিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে কিছুটা হলেও উদ্বেগ ছড়িয়েছে। সেই সঙ্গেই সীমান্তে সতর্ক নজরদারি করছে বিএসএফ। এছাড়া বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ভারত একটি কমিটি গঠন করেছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতির জেরে মোদি সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতির উপর নজর রাখার জন্য। এই কমিটি বাংলাদেশে তাদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবে। ভারতের নাগরিক, হিন্দু, ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের যারা সেখানে বাস করেন তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হবে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন, এডিজি বর্ডার সিকিউরিটি ফোর্স ইস্টার্ন কমান্ড।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছিলেন, তখনও হিন্দুদের নিরাপত্তা বিধানের বিষয়টি উল্লেখ করেছিলেন।

বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডলে তার পোস্টে ড. ইউনূসকে শুভেচ্ছা জানানোর পর নরেন্দ্র মোদি লেখেন, ‘আমরা আশা করি, (বাংলাদেশের) পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে এবং হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হবে।’

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...