Don't Miss
Home / জাতীয় / পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল রোজা শুরু
চাঁদ

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল রোজা শুরু

এমএনএ জাতীয় ডেস্কঃ দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে রোজা শুরু হবে।

শনিবার সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করেছেন কয়েক জেলার জেলা প্রশাসক। পরে বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।’

আজ রাতে প্রথম তারাবির নামাজ। রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় আজ থেকে রোজা শুরু হয়েছে।

x

Check Also

রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ, শনাক্তদের দুই-তৃতীয়াংশ সমকামী

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে নীরবে বাড়ছে এইচআইভি (এইচআইভি/এইডস) সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ...