Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ভারত থেকে বাংলাদেশে এসেছে সাড়ে ১১ হাজার টন চাল
চাল এসেছে

ভারত থেকে বাংলাদেশে এসেছে সাড়ে ১১ হাজার টন চাল

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ ভারত থেকে বাংলাদেশে এসেছে আরও ১১ হাজার ৫০০ টন চাল। খাদ্য অধিদফতরের মাধ্যমে এই চাল আমদানি করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে ১১ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের কাজ দ্রুত শুরু হবে বলে জানান তিনি। এ জন্য সব প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে।

এছাড়া, খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছেছে।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...