Don't Miss
Home / জাতীয় / মাইলস্টোনে শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রেস সচিব
আইন উপদেষ্টা

মাইলস্টোনে শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রেস সচিব

এমএনএ জাতীয় দেস্কঃ আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার মাইলস্টোন স্কুল ও কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। বিবিসি বাংলার লাইভ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মূলত, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা যান মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে। তখনই তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তখন তাদেরকে উদ্দেশ করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে।

পরিস্থিতির চাপে পরে শেষমেষ দুই উপদেষ্টা তখনই দ্রুত স্কুলে আশ্রয় নেন।

উল্লেখ্য, দুই উপদেষ্টা যাওয়ার মিনিট পাঁচেক পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন প্রেস সচিবও।

উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম প্রধান কারণ, তারা এইসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেইসাথে শিক্ষার্থীরা মনে করছেন, সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...