Don't Miss
Home / জাতীয় / আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
বিএনপি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

এমএনএ প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টায় প্রধানমন্ত্রী শহীদ মিনারে পৌঁছাবেন এবং ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন।

প্রতি বছর একুশের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলে জানানো হয়েছে।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...