Don't Miss
Home / হোম স্লাইডার / স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট কিনা, দ্বিধাদ্বন্দ্বে ইসি

স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট কিনা, দ্বিধাদ্বন্দ্বে ইসি

এমএনএ প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ হবে কি না—সে বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন  জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় সংসদের আসন্ন অধিবেশনের ওপর ।

ভাষ্য অনুযায়ী, বর্তমান সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির অবস্থানই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান।

মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তনসংক্রান্ত অর্ডিন্যান্সের প্রসঙ্গে তিনি বলেন, জানা মতে অর্ডিন্যান্সের মাধ্যমে মেয়র প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রতীকের বিধান বাতিল করা হয়েছে। তবে এটি কার্যকর হবে কি না, তা নির্ভর করছে সংসদের অনুমোদনের ওপর।

তিনি বলেন, “সংসদ অধিবেশন শুরু হলে উত্থাপিত বিল বা অর্ডিন্যান্স যদি অনুমোদিত (রেটিফাই) হয়, তাহলে সংশোধিত বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি তা পরিবর্তিত হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তাহলে পূর্বের নিয়মেই ভোটগ্রহণ হবে। আমরা মূলত সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রসঙ্গে কমিশনার জানান, এ সংক্রান্ত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো যেসব প্রার্থী মনোনয়ন দেবে, তারাই মূলত নির্বাচিত হবেন।

তিনি আরও বলেন, সংবিধান ও প্রচলিত বিধি অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই এ প্রক্রিয়া শেষ করার প্রস্তুতি নিয়েছে।

এ সময় স্থগিত থাকা উপনির্বাচনগুলোর বিষয়েও কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন কমিশনার। তিনি জানান, আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে সেগুলো আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যাখ্যা ও প্রস্তুতি নিয়ে তারা পরবর্তী নির্বাচনী কার্যক্রম চূড়ান্ত করবে।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...