Don't Miss
Home / অর্থনীতি / আবারও বাড়ল সোনার দাম

আবারও বাড়ল সোনার দাম

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : চলতি বছর দ্বিতীয়বারের মতো দেশের বাজারে সোনার দাম বাড়ল। সব ধরনের সোনার দর ভরিতে এবার বাড়ছে ১ হাজার ২২৫ টাকা। ভালো মানের সোনার ভরি দাঁড়াচ্ছে ৪৩ হাজার ৭৪০ টাকা। আগামী শনিবার থেকে নতুন দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে। অবশ্য সোনার পাশাপাশি রুপার দাম ভরিতে ৫৮ টাকা বাড়িয়েছে সমিতি। সর্বশেষ ১৩ জানুয়ারি সোনা-রুপার দাম বাড়িয়েছিল তারা। সব মিলিয়ে বছরের প্রথম ৩৭ দিনেই সোনার দাম ভরিতে ২ হাজার ৪৫০ টাকা বাড়তে যাচ্ছে।

Gold

গত বছরে অন্তত ৯ দফা স্বর্ণের দাম ওঠানামা করেছিল। এর মধ্যে ছয়বারই দর কমে আর বাড়ে তিনবার। অবশ্য বছরেরর শেষ দিকে দু’দফায় দাম কমেছিল।

এরপর নতুন বছরের শুরুতে গত ১১ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪৩ হাজার ৭৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৪১ হাজার ৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৪ হাজার ৯৯২ টাকা ভরি। সনাতন পদ্ধতির সোনার ভরি ২৩ হাজার ৯১১ টাকা দাঁড়াবে। আর ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার ভরি হবে ৯৯১ টাকা।

Gold 2

আগামীকাল শুক্রবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪২ হাজার ৫১৫ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৩৩ হাজার ৭৬৭ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির সোনার ভরির দর ২২ হাজার ৬৮৬ টাকা। ৯৩৩ টাকায় বিক্রি হবে প্রতি ভরি রুপা।

জুয়েলার্স ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।

x

Check Also

যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন ডলারের উড়োজাহাজ চুক্তি করছে বিমান

বিশেষ প্রতিনিধি জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের শীর্ষ বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে বহুল ...