এমএনএ বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখের গাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় ভারতের আহমেদাবাদে তার পরবর্তী ছবি ‘রায়ীস’-এর শুটিং বন্ধ হয়ে গেছে।
অসহিষ্ণুতা নিয়ে কথা বলায় বেশ ঝামেলায় পড়তে হচ্ছে বলিউড কিং শাহরুখ খানকে। শুটিং করতে গিয়ে একের পর এক ঝামেলায় পড়ছেন তিনি। সবকিছু মিলিয়ে শাহরুখের ‘রায়ীস’ যেন খবরের শিরোনামের বাইরে যেতে রাজি নয় কিছুতেই!
আজ রবিবারও তাকে ঝামেলায় পড়তে হয়েছে। শাহরুখের গাড়িকে লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ভারতের আহমেদাবাদে শাহরুখের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তবে ওইসময় গাড়িতে ছিলেন না ‘ডন’।
এদিকে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা এই কাজ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। গত বছর অসহিষ্ণুতা নিয়ে শাহরুখের মন্তব্যের জেরেই এই হামলা বলে মনে করা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে আবারও থমকে যেত হলো শাহরুখ খানের নির্মীয়মাণ ছবি ‘রায়ীস’র শুটিং! গত দু’সপ্তাহে গুজরাতেই তিনবার শাহরুখের শুটিং বাধা পাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অসহিষ্ণুতা-বিতর্কে জুড়ছে বাড়তি মাত্রা।
আমদাবাদের অদূরে ‘হেরিটেজ’ এলাকা হিসাবে চিহ্নিত সারখেজ রোজায় শুটিং ছিল শাহরুখের। কিন্তু ‘যথোপযুক্ত’ অনুমতি না থাকায় সেখানে শুটিং আটকে দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)। সারখেজ রোজায় রয়েছে বহু প্রাচীন মসজিদ এবং সমাধিক্ষেত্র। তদুপরি জায়গাটি ‘হেরিটেজ’ এলাকা হওয়ায় সেখানে শুটিং করতে গেলে এএসআইয়ের অনুমতি লাগে।
জানা গেছে, ‘রায়ীসে’র শুটিংয়ের জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি নিলেও এএসআইয়ের অনুমতি নেয়নি। ফলে, নির্ধারিত ‘শুটিং স্পটে’ প্রবেশের অনুমতি পাননি শাহরুখসহ ‘রায়ীস’র ইউনিটের সদস্যেরা। এএসআইয়ের কাছে শ্যুটিংয়ের জন্য আবেদন জানানো হয়েছে।
গুজরাতের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রায়ীস’। ওই রাজ্যের বিভিন্ন জায়গায় ছবির শুটিং হওয়ার কথা। যদিও গত ১ ফেব্রুয়ারি কচ্ছে পা দেওয়া থেকেই একের পর এক বাধার সম্মুখীন হচ্ছে ‘রইসে’র শুটিং ইউনিট। সেদিনই খড়ী নদীর তীরে শুটিংয়ের আগে শাহরুখকে আটকাতে মিছিল বার করেছিল ভিএইচপি। তারও দু’দিন আগে রাজ্যে শাহরুখের আগমনের প্রতিবাদে ভুজ প্রশাসনের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিল হিন্দুত্ববাদীরা।
গত ২ নভেম্বর নিজের জন্মদিনে সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে শাহরুখ মুখ খুলেছিলেন অসহিষ্ণুতা প্রসঙ্গে। দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি করলেও বিতর্ক মেটেনি।
কারণ যা-ই হোক, মোদীর রাজ্যে বারবার শাহরুখের ছবির শুটিং বাধা পাওয়া ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলার পরেই কেন্দ্রীয় সরকারের পর্যটন প্রচারবিজ্ঞাপন ‘ইনক্রেডিব্ল ইন্ডিয়া’ থেকে আমির খানের ‘অপসারণে’র ঘটনা।
দেশজুড়ে চলা অসহিষ্ণুতা ইস্যুতে গত বছর মুখ খুলেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তা নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়। একে একে শাহরুখের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতারা।
শোনা যাচ্ছে, বলিউড সুপারস্টার শাহরুখ খানের আগামী ছবি ‘রায়ীস’ এবং আরেক সুপারস্টার সালমান খানের ‘সুলতান’-এর সঙ্গে চলতি বছর একই দিনে এটি বক্স অফিসে মুখোমুখি হবে।
শাহরুখ খান এবং আমির খানের জন্য নিয়োজিত সরকারি নিরাপত্তা বাহিনী কমিয়ে ফেলে সরকার। এছাড়া বিজেপি নেতারা আমির খানকেও হুমকি দিয়েছেন। তারা বলেছেন, অসহিষ্ণুতা নিয়ে কথা বলায় শাহরুখ খানকে শিক্ষা দিয়েছি। এবার পালা আমির খানের। তার আগামী সিনেমা ‘দাঙ্গাল’ এ আমরা আমির খানকে উচিত শিক্ষা দেব।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক


