Don't Miss
Home / হোম স্লাইডার / নতুন দল গঠন করছেন আহমেদ কামাল

নতুন দল গঠন করছেন আহমেদ কামাল

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : ‘ন্যাশনালিস্ট পার্টি’ নামে নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল।

আজ শনিবার দুপুরে তিনি এ ঘোষণা দেন। দলের ‘সংস্কারপন্থী’ খ্যাত কয়েক নেতাকে পাশে বাসিয়ে ‘শহীদ জিয়ার আদর্শ ও বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহমেদ কামাল।

আলোচনা সভা শেষে আহমেদ কামালকে প্রশ্ন করা হয়- আপনি কোনো রাজনৈতিক দল গঠন করবেন? জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি নতুন দল করবো। তবে কিছু টাইম পরে জানাবো।’

বিএনপির কাউন্সিল নিয়ে কোনো প্রতিক্রিয়া আছে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি বিএনপি করি না। আমি নতুন দল করব। এর নাম হবে ন্যাশনালিস্ট পার্টি।’

Ahmed Kamal

এই বক্তব্যের কিছুক্ষণ পর আহমেদ কামাল সাংবাদিকদের বলেন, ‘আমি যা বলেছি, লিখিত বলেছি। সেটাই আমার বক্তব্য। লিখিত বক্তব্যে কোনো নতুন দল গঠনের কথা লেখা নেই।’

লিখিত বক্তব্যের এক পর্যায়ে মিয়ানমারের প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘অন্য দেশের বিষয়টি আমি পড়বো না।’ লিখিত বক্তব্যের ওই অংশে ছিল, ‘অতি সম্প্রতি মিয়ানমারে গণতন্ত্র পুনঃউদ্ধার থেকে শিক্ষা নেয়া উচিত। সেখানে সামরিক জান্তাও জনগণের রায়ে পরাজিত হয়েছে।’

লিখিত বক্তব্যে ভারতের প্রসঙ্গ আসলে আহমেদ কামাল এড়িয়ে যাননি। সেখানে তিনি উল্লেখ করেন, ‘প্রতিবেশী দেশ ভারতসহ অন্য দেশগুলোর গণতান্ত্রিক চর্চা উদাহরণ হোক।’

এ সময় আহমেদ কামালের দুই পাশে দলের দুই ‘সংস্কারপন্থী’- বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন ও সাংবাদিক কাজী সিরাজ বসা ছিলেন। আহমেদ কামালের বক্তব্যের আগে তারা বক্তব্য দেন। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সম্মেলন কক্ষে শহীদ জিয়া ও জাতীয়তাবাদী আর্দশ বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা হয়।

এতে আরও বক্তব্য রাখেন- আহমেদ কামালের আত্মীয় এস ইসলাম ডন, ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহীদ-উজ-জামান, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, সাবেক সহকারী এটর্নি জেনারেল হোসনে আরা আহসান, কলামিস্ট আবু মহিন মুসা, অধ্যাপক মাহবুব হাসান, অধ্যাপক এমএম ইসলাম, এনামুল হক আখন্দ প্রমুখ।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...