Don't Miss
Home / হোম স্লাইডার / মা হচ্ছেন কারিনা কাপুর!

মা হচ্ছেন কারিনা কাপুর!

এমএনএ বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সম্ভবত এই বছরের শেষেই ছোট নবাব সাইফ আলি খান এবং বলিউড ডিভা কারিনা কাপুর খান তাদের প্রথম সন্তান প্রত্যাশা করছেন।

Karinaসূত্রের বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, সাইফ-কারিনা এখন লন্ডনে একান্তে সময় কাটাচ্ছেন। স্ত্রীর বিশেষ বিশ্রামের জন্যই লন্ডনে গিয়েছেন তারা।

৩৫ বছর বয়সী এই অভিনেত্রী না-কি দুই মাসের অন্তঃসত্ত্বা। তবে এ বিষয়ে সাইফ অথবা কারিনা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি।

কারিনা কাপুর খান পতৌদি পরিবারে সত্যিই ছোট সদস্য আনতে চলেছেন কিনা তা নিয়ে তাঁদের পক্ষ থেকে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে আজকাল কারিনা কাপুরকে একটু বেশিই ঢাকা পোশাকে দেখা যাওয়ায় এমনটাই প্রশ্ন উঠেছে ঘনিষ্ঠমহল থেকে।

ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর থেকেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...