Don't Miss
Home / হোম স্লাইডার / মুক্তির আগেই ইন্টারনেটে ‘উড়তা পাঞ্জাব’!

মুক্তির আগেই ইন্টারনেটে ‘উড়তা পাঞ্জাব’!

এমএনএ বিনোদন ডেস্ক : দীর্ঘ টালবাহানার পর অবশেষে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে শাহিদ কাপূর, কারিনা কাপূর এবং আলিয়া ভাট অভিনীত আলোচিত সিনেমা ‘উড়তা পাঞ্জাব’। তবে সিনেমা মুক্তির দু্ই দিন আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে আনকাট ‘উড়তা পাঞ্জাব’।

Urta-Paunjab২ ঘণ্টা ২০ মিনিটের এই ছবির পুরোটাই নাকি ডাউনলোডও করা যাচ্ছে! ভিডিওতে বম্বে হাইকোর্টের নির্দেশে বাদ যাওয়া শাহিদ কাপূরের একটি বিতর্কিত দৃশ্যও রয়েছে বলে জানা গেছে।

অর্থাৎ মুক্তির আগেই ডাউনলোড করা যাচ্ছে আনকাট ‘উড়তা পাঞ্জাব’! এই খবর দাবানলের মতো ছড়াতে থাকে বলিউডের নানা মহলে।

তবে গতকাল বুধবার এ ব্যাপারে মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি এফআইআর দায়ের করেছেন ছবির পরিচালক অভিষেক চৌবে।

সিনেমার এক সদস্য জানান, তারা অনলাইনে এই ছবি দেখা বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যেই ফাঁস হয়ে যাওয়া লিঙ্কগুলি মুছে ফেলা হয়েছে।

ভারতের পাঞ্জাব প্রদেশের যুব সমাজের ড্রাগে আচ্ছন্ন থাকার বিষয়টি সিনেমার মূল বিষয়।

ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন শাহিদ কাপূর। টমি সিং নামের এক রকস্টারের চরিত্রে তাকে দেখা যাবে। সিনেমায় আলিয়া ভাট ও কারিনা কাপূর ছাড়াও অভিনয় করেছেন পাঞ্জাবী সিনেমার প্রথম সারির অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...