এমএনএ বিনোদন ডেস্ক : আত্মহত্যা করেছেন মডেল সিনহা রাজ। আজ মঙ্গলবার রাত ১২টায় মহাখালীর দক্ষিণপাড়ার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
এ ঘটনায় সিনহার স্বামী অভিনেতা ও পরিচালক অভিজিৎ অভিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আজ মঙ্গলবার রাত ১২টার পরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিনহাকে দেখতে পেয়ে অভিজিৎ ও প্রতিবেশীরা উদ্ধার করে। পরে তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সিনহার বাবা সাবেক পুলিশ সুপার মতিউর রহমানের অভিযোগ, বিয়ের দুই বছর পার হলেও যৌতুকের জন্য সিনহাকে মারধর করতো অভিজিৎ। এ কারণেই সিনহা আত্মহত্যা করেছে।
প্রসঙ্গত, সিনহা ২০১৪ সালে ভিট মডেল প্রতিযোগী ছিলেন।
এর আগে গত ২৪ মে বেসরকারি গান বাংলা টেলিভিশন চ্যানেলের মার্কেটিং এক্সিকিউটিভ ও মডেল সাবিরা হোসাইন ফেসবুকে ভিডিও ছড়িয়ে মিরপুরের রূপনগরে সাবলেটের বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সাবিরা হোসাইনের মৃত্যু আগের সেই আলোচিত ভিডিওটি দেখতে ক্লিক করুন ঃ
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
