Don't Miss
Home / আজকের সংবাদ / ঈদের সকালে স্পেশাল দুধ সেমাই

ঈদের সকালে স্পেশাল দুধ সেমাই

এমএনএ  ফিচার ডেস্ক : ঈদের সকালে নাস্তার প্রধান পদ মানেই দুধ সেমাই। তবে ঈদের দিন বলে কথা, এই দিনে চাই স্পেশাল স্বাদের দুধ সেমাই। নিজেদের খাওয়া সঙ্গে অতিথি আপ্যায়নে সেমাইয়ের জুড়ি নেই। তাই এক নজরে দেখে নিতে পারেন স্পেশাল স্বাদের সেমাইয়ের রেসিপি।

ঈদ মানেই বিশেষ আয়োজনের সমাহার। সাজগোজ, পোশাক আর খাবারে থাকে নবাবি আয়োজন। মনের মাঝে উৎসবের হাওয়া আর অতিথি আগমন পুরো পরিবেশকে করে আরও বেশি জাকজমকপূর্ণ।

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ)’র পাঠকদের জন্য রেসিপিটি দিয়েছেন – রন্ধনশিল্পীমোসাম্মৎ সেলিনা হোসেন। ট্রাই করেই দেখুন:

প্রয়োজনীয় উপকরণ সমূহ :

তরল দুধ ২ লিটার, সেমাই ২৫০ গ্রাম, গুঁড়ো দুধ ৫ টেবিল চামচ, চিনি স্বাদমতো, এলাচ দারুচিনি কয়েকটি, লবণ স্বাদমতো, কিসমিস+বাদাম কুচি ইচ্ছামতো, ঘি দুই টেবিল চামচ, দুধের সর বা মালাই আধা কাপ।

যেভাবে তৈরি করবেন :

দুই লিটার দুধকে জ্বাল দিয়ে সোয়া এক লিটার করে নিতে হবে। এবার এলাচ দারুচিনি দিয়ে জ্বাল দিন। উপরে ঘন সর জমবে, সেটাকে তুলে রাখুন আলাদা করে। এবার দুধে চিনি মেশান। আলাদা পাত্রে খানিকটা দুধ তুলে নিয়ে সেই দুধের সঙ্গে পাউডার মিল্ক গুলিয়ে নিন। গোলানো গুঁড়ো দুধ আবার বাকি দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়তে থাকুন। দুধ ফুটে উঠলে বাদামী করে ভেজে রাখা সেমাই দিয়ে একটু নেড়ে নিন। দুই মিনিট চুলায় রেখে নামিয়ে নিতে হবে। তারপর সেমাইয়ের ওপর দুধের সর আর কিসমিস, বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল ঈদের সকালের স্পেশাল স্বাদের দুধ সেমাই।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...