Don't Miss
Home / হোম স্লাইডার / সহজে ঘুম আসার ছোট্ট দুটি কৌশল

সহজে ঘুম আসার ছোট্ট দুটি কৌশল

এমএনএ ফিচার ডেস্ক : সারাদিনের কঠোর পরিশ্রমের পর আমাদের প্রয়োজন ভালো ঘুম। কাজের জন্য নতুন করে শক্তি জোগাতেও Sleep-3ঘুমের প্রয়োজন। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন মানসিক চাপ আমাদের ঘুমে ব্যাঘাত ঘটায়। মানসিক চাপ যদি আপনার নিদ্রাহীনতার কারণ হয়, তাহলে এ সমস্যাকে দূর করে সহজে ঘুম আসার ছোট্ট দুটি কৌশল অবলম্বন করুন। একটি আরামদায়ক পায়ের ম্যাসেজ আপনার আরামের ঘুমে সাহায্য করবে।

– একটি বড় গামলায় হালকা গরম পানি নিন। এবার এতে এক টেবিল চামচ আদা বাটা এবং সামান্য লবণ মিশিয়ে ২০ থেকে ৩০ মিনিট পা দুটি ভিজিয়ে রাখুন। এরপর শুকনো তোয়ালে দিয়ে পা মুছে ঘুমাতে যান।

– আরামের ঘুম আনতে হালকা গরম সরিষার তেল দিয়ে ১৫ মিনিট পা ম্যাসেজ করতে পারেন। তারপর হালকা গরম পানি দিয়ে পা ধুয়ে ভালোভাবে মুছে নিন। মিশ্রণটিতে সাবান ব্যবহারের প্রয়োজন নেই। এতেও খুব ভালো উপকার পাবেন।

x

Check Also

সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করে তোলা: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ...