Don't Miss
Home / হোম স্লাইডার / আ’লীগের সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা

আ’লীগের সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা

এমএনএ রিপোর্ট : আ’লীগের কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর ২২ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব নাম ঘোষণা করেন। তবে আরও কয়েকজনের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সম্পাদকমণ্ডলীর ২২ সদস্য হলেন সম্পাদকমণ্ডলীর ২২ সদস্য হলেন- সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল, মিসবাহ উদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আবু সাঈদ আল মাহমুদ ও খালিদ মাহমুদ চৌধুরী।

al-sommelon-12প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, অর্থ সম্পাদক টিপু মুন্সি, আইন সম্পাদক আবদুল মতিন খসরু, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুদীপ রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নার চাঁপা, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, শিক্ষা ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুস ছাত্তার, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া, ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ এবং শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

গঠনতন্ত্র অনুসারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ হবে ৮১ সদস্যের।

দুই দিনব্যাপী কাউন্সিলের শেষ দিন গত রোববার ফের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের।

গত রবিবার কাউন্সিলরদের উপস্থিতিতেই ২১ সদস্যের নাম ঘোষণা হয়। নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য ১৭ জন ও যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন।

ট্যাগ : আ’লীগের, সম্পাদকমণ্ডলীর, ২২ সদস্যের, নাম ঘোষণা
x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...