Don't Miss
Home / আজকের সংবাদ / সর্বোচ্চ দর হারানো কোম্পানির তালিকা

সর্বোচ্চ দর হারানো কোম্পানির তালিকা

এমএনএ অর্থনীতি রিপোর্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার পরিসংখ্যানে আজ সোমবার দেখা গেছে, ডিএসইতে শেয়ার লেনদেনকারী ৩৬০ কোম্পানির মধ্যে গত নভেম্বর মাসে ৭২ টি কোম্পানির তাদের সর্বোচ্চ দর হারিয়েছে। ৩০ কার্যদিবসে কোম্পানিগুলোর শেয়ার দরে বিশেষ পরিবর্তনও লক্ষ্য করা যায়। (ছবিসহ প্রকাশ, নিচে)

দেশের পুঁজিবাজার চলতি বছরে অনেক আশার সঞ্চার করেছে। নিরাশাবাদীদের দল থেকে বেরিয়ে বাজার তার নিজস্ব পথে চলছে। তবে মূলধনী কোম্পানিগুলোর পরিবর্তে স্বল্প মূলধনী কোম্পানিরগুলোর প্রভাব অনেক বেশি।

মূলধনী অনেক কোম্পানি পতন বৃত্তের মাঝে এবং স্বল্প মূলধনী কিছু কোম্পানির গায়ে বাতাস লেগে ভাসছে। ফলে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসে অর্থাৎ ৩০ কর্মদিবসে তুলনামূলকভাবে সর্বোচ্চ দর হারিয়েছে ফান্ডামেন্টাল অনেক কোম্পানি।

fall-company-screenshot-1

খাত হিসেবে দেখা গেছে, ব্যাংকিং সেক্টরে ৩০ টি ব্যাংকের শেয়ার দরে গত এক মাসে মধ্যে সর্বেচ্চ দর হারিয়েছে ৩টি ব্যাংক। নভেম্বরে তা হলো- ব্র্যাক ব্যাংক দর হারিয়েছে ২.৯৭ শতাংশ, রুপালী ব্যাংক ১.১৭ শতাংশ এবং ইস্টর্ণ ব্যাংক .৩৫ শতাংশ।

fall-company-screenshot-2

সিমেন্টে খাতের ৭টি কোম্পানির মধ্যে নভেম্বরে শেয়ারপ্রতি দর হারিয়েছে ৪টি কোম্পানি। তা হলো- কনফিডেন্স সিমেন্ট ৪.৯৯ শতাংশ, এমআই সিমেন্ট ২.৬৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট ২.০৬ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্ট .১২ শতাংশ।

সিরামিকস সেক্টরের ৬টি কোম্পানির মধ্যে একমাত্র স্টান্ডার্ড সিরামিকস ১৩.৫৯ শতাংশ বা সর্বোচ্চ দর হারানো কোম্পানির তালিকায় রয়েছে।

fall-company-screenshot-3

কর্পোরেট বন্ড খাতের তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দর হারায় ব্র্যাক সিসি বন্ড। তবে প্রকৌশল খাতে নভেম্বর মাসে বেশ প্রভাব রাখলেও ৩৩টি কোম্পানির মধ্যে ৭টি কোম্পানি দর হারায়। এরমধ্যে ন্যামনাল পলিমার সর্বোচ্চ দর হারিয়েছে ১৩.৭৪ শতাংশ। তালিকায় রয়েছে- বিএসএস, এটলাস বাংলা, বিএসআরএম লিমিটেড, কেএন্ডকিউ, সিঙ্গার বিডি এবং বিএসআরএম স্টিল।

fall-company-screenshot-4

আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে শেয়ারপ্রতি দর হারিয়েছে ৪টি। তার মধ্যে মাইডাস ফাইন্যান্স নভেম্বরে দর হারায় ১২.৫ শতাংশ, আইসবি ৪.৫৬ শতাংশ, ডিবিএইচ ২.৫১ শতাংশ এবং আইপিডিসি .২৪ শতাংশ।

fall-company-screenshot-5

সেল প্রেসার বেশি থাকার কারণে অনেক কোম্পানির শেয়ারার দর (সপ্তাহে) ৩০ থেকে ৫০ শতাংশ হারে কমেছে। তবে কমের কারণ হিসেবে জানা গেছে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়ের প্রতিবেদন প্রকাশ। এরপর থেকেই দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সেল পেশার ক্রামাগত হারে বাড়তে থাকে।

ট্যাগ : সর্বোচ্চ, দর, হারানো, কোম্পানির, তালিকা
x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...