Don't Miss
Home / হোম স্লাইডার / ৫৬০টি পর্নো ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি

৫৬০টি পর্নো ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি

এমএনএ রিপোর্ট : ৫৬০টি পর্নো ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। গত সোমবার সন্ধ্যায় এ ব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা পাঠানো হয়েছে। বিটিআরসি কর্তৃপক্ষ আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

এসব পর্নো সাইট বন্ধে মুঠোফোন অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েসহ (আইআইজি) বন্ধের কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট সব পক্ষকে ৫৬০টি পর্ণো সাইটের একটি তালিকা পাঠানো হয়েছে।

বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বলেন, সরকারের নির্দেশেই পর্নো সাইট বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে নিয়ন্ত্রিত সাইটগুলো আগে বন্ধ হবে বলে জানা গেছে।

btrcদেশের সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ বিবেচনায় নিয়ে পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধের ব্যাপারে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ লক্ষ্যে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পরিচালিত পর্নো সাইটগুলো বন্ধের উপায় খুঁজতে ইতিপূর্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গঠিত কারিগরি কমিটিকে নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

এরপর কিছুদিন আগে তারানা হালিম নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলেছিলেন, ‘পর্নো সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর।

বাংলাদেশে ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধের প্রক্রিয়ার শুরুতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ৫৬০টি সাইট দেখার পথ বন্ধ করেছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

গত ২৮ নভেম্বর অনলাইন আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় বাংলাদেশে ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে একটি কমিটি গঠন করে টেলিযোগাযোগ বিভাগ।

ওই কমিটি ইন্টারনেটে পর্নোগ্রাফি ও আপত্তিকর কনটেন্টের পূর্ণাঙ্গ ওয়েব তালিকা প্রস্তুত করে বাংলাদেশে সেগুলোর প্রদর্শন বন্ধে তিন স্তরের কারিগরি প্রস্তাব তৈরি করবে বলে সে সময় জানানো হয়েছিল।

blockডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গত ১২ ডিসেম্বর বলেছিলেন, যেসব পেইজ দেশের ভেতর জেনারেট হচ্ছে, সেগুলো র‌্যানডম বন্ধ করবে আইএসপিগুলো। সব আইএসপিকে এ সাইটগুলো বন্ধ করতে হবে, কারণ কেউ যদি ব্লক না করে তাহলে তাদের কাস্টমার বেড়ে যাবে।

তবে দেশের বাইরের পর্নোসাইটগুলো বাংলাদেশে দেখার পথ পুরোপুরি বন্ধ করা যে কঠিন হবে, সে কথাও তিনি স্বীকার করেছিলেন সেদিন।

তারানা সেদিন বলেছিলেন, ৮০ থেকে ৭০ ভাগ পারলেও অনেক বড় কাজ হবে।

বিটিআরসির হিসাবে গত সেপ্টেম্বরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৬৮ লাখের বেশি। এর মধ্যে ৬ কোটি ৩০ লাখের বেশি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

ইন্টারনেট ব‌্যবহারকারীদের মধ‌্যে কত শতাংশ নিয়মিতপর্নোসাইটে যান, সে বিষয়ে সরকারি পর্যায়ে কোনো পরিসংখ‌্যান নেই। তবে চলতি বছর বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের চালানো এক জরিপের তথ্য অনুযায়ী, ঢাকার স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ শতাংশ নিয়মিতভাবে পর্নোগ্রাফি দেখছে।

ট্যাগ : ৫৬০টি, পর্নো, ওয়েবসাইট, বন্ধ, করেছে, বিটিআরসি
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...