Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / আবারও বাড়লো গ্যাসের দাম

আবারও বাড়লো গ্যাসের দাম

এমএনএ অর্থনীতি রিপোর্ট : ভোক্তা পর্যায়ে দুই বছরের মাথায় আবারও বাড়লো গ্যাসের দাম। আগামী মার্চ থেকে প্রথম দফায় এবং জুন থেকে দ্বিতীয় দফায় এ ‍দাম বৃদ্ধি কার্যকর হবে।

বাড়তি দাম দুই ধাপে কার্যকর হবে। সে অনুযায়ী, আগামী মার্চ থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৮০০ এবং এক চুলার জন্য ৭৫০ টাকা করা হয়েছে। ।

দ্বিতীয় ধাপে জুন থেকে আবাসিক খাতে দুই চুলার জন্য ৯৫০ এবং এক চুলার জন্য ৯০০ টাকা করা হয়েছে। এতে করে এই দুই দফা মিলিয়ে গ্যাসের দাম গড়ে ২২.৭ শতাংশ বাড়লো।

এছাড়া বাণিজ্যিক ইউনিট মার্চে ১৪.২০ টাকা এবং জুনে ১৭.০৪ টাকা হবে। আর সিএনজির দাম মার্চে প্রতি ঘনমিটার ৩৮ টাকা ও জুনে ৪০ টাকা করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, শিল্প, বাণিজ্যিক, চা-বাগান প্রভৃতি সব ক্ষেত্রেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বর্তমানে আবাসিকে দুই চুলার জন্য ৬৫০ ও এক চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এই দাম কার্যকর করে বিইআরসি।

আগে দুই চুলার জন্য ৪৫০ টাকা এক চুলার জন্য ৪০০ টাকা দেয়া হতো। এ ছাড়া সব গ্রাহকশ্রেণির ক্ষেত্রে গ্যাসের দাম সর্বশেষ বাড়ানো হয় ২০০৯ সালের জানুয়ারি।

দাম বৃদ্ধির জন্য পেট্রোবাংলার প্রস্তাবের ওপর গত বছর গণশুনানি হয়। শুনানি শেষে বিইআরসি আবাসিক খাতে দুই চুলার জন্য ১ হাজার ২০০ টাকা এবং এক চুলার জন্য ১ হাজার ১০০ টাকা প্রস্তাব করে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার ৪০ টাকা প্রস্তাব করে।

x

Check Also

বাংলাদেশ–মালয়েশিয়া কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে সম্মত, শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি, কুয়ালালামপুর বাংলাদেশ ও মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, ...