Don't Miss
Home / আজকের সংবাদ / টাকার জন্য আলিয়া ভাটকে খুনের হুমকি!

টাকার জন্য আলিয়া ভাটকে খুনের হুমকি!

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউডের চুলবুলি কন্যা আলিয়া ভাটকে বাাঁচাতে হলে ৫০ লাখ টাকা দিতে হবে অন্যথায় তাকে গুলি করে খুন করা হবে। আলিয়ার বাবা ও বি-টাউনের জনপ্রিয় পরিচালক মহেশ ভাটকে ফোনে এ হুমকি দেয়া হয়। খবর আনন্দবাজারের।

শুধু আলিয়াকেই নয়, তার মা সোনি রাজদানকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।

পরিচলকের অভিযোগ, ৫০ লক্ষ টাকা না দিলে মহেশের স্ত্রী সোনি রাজদান ও মেয়ে আলিয়া ভাটকে গুলি করে মারা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি ফোন করে মহেশকে লখনউয়ের একটি নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় ওই টাকা জমা দিতেও বলা হয়। প্রথমে বিষয়টিতে অত গুরুত্ব দেননি মহেশ। কিন্তু পরে এসএমএস ও হোয়াটস্‌অ্যাপেও একই হুমকি দেওয়া হয়। এরপর গত বুধবার রাতেই গোটা ঘটনাটি জানিয়ে মুম্বাই পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে ভাট পরিবার।

সূত্রের খবর, ফোনে ওই ব্যক্তি মহেশকে বলেন, ৫০ লক্ষ টাকা না দিলে সোনি এবং আলিয়ার ওপর কয়েক রাউন্ড গুলি চালাব। এসএমএসে প্রেরক দাবি করেন, তিনি একজন গ্যাং লিডার। মুম্বাই পুলিশ ভাট পরিবারের বিবৃতি রেকর্ড করেছে, বাড়িয়ে দেওয়া হয়েছে তাঁদের নিরাপত্তা। অ্যান্টি এক্সটরশন সেল বিষয়টির তদন্ত করছে।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার অশোক দুধে বলেন, মহেশ ভাটের পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে সেকশন ৩৮৭ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত, বছর দু’য়েক আগে ভট্ট পরিবারকে খুনের ছক কষার অভিযোগে ১৩ জন গ্রেপ্তার হয়।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...