Don't Miss
Home / ইসলাম ও ধর্ম / রবিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু

রবিবার থেকে পবিত্র মাহে রমজান শুরু

এমএনএ রিপোর্ট : দেশের আকাশে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী রবিবার থেকে রোজা শুরু। শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে আগামীকাল শনিবার চাঁদ দেখা যাবে। ওই রাত থেকেই তারাবিহ পড়া শুরু এবং প্রথম রোজার সেহরি খাওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবাননসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল শনিবার থেকে পালন করবে।

বাংলাদেশের আকাশে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই নাজাতের বাণী নিয়ে আগামী রবিবার থেকেশুরু হবে সিয়াম সাধনার মাস রমজান। আগামীকাল শনিবার দিবাগত রাতে সেহেরি খেতে হবে।

আজ শুক্রবার সন্ধ্যায় বৈঠকে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত নেয়। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সভা শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আজ শুক্রবার রমজানের চাঁদ দেখা যায়নি। আগামীকাল শনিবার শেষ হবে পবিত্র শাবান মাস। আগামী ২২ জুন বৃহস্পতিবার ২৬ রমজান দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর। ২৩ জুন পালিত হবে পবিত্র জুমাতুল বিদা।

ধর্মমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব মো. আবদুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মো. আফজাল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান প্রমুখ।

x

Check Also

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিববুল্লা হিল বাকী

এমএনএ প্রতিবেদক সরকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এর পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল ...