Don't Miss
Home / আজকের সংবাদ / মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান সাহিদ রেজা

মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান সাহিদ রেজা

এমএনএ অর্থনীতি রিপোর্ট : পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি একেএম সাহিদ রেজা।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৬তম সভায় এ সিদ্ধান্ত হয়।

সাহিদ রেজা রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্প ও বস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেজা গ্রুপের চেয়ারম্যান। এছাড়া তিনি বীমা, আর্থিক সেবা, সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সঙ্গে জড়িত।

সাহিদ রেজা ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআইয়ের নির্বাচিত পরিচালক।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...