Don't Miss
Home / আজকের সংবাদ / আয়ে শীর্ষ নারী ক্রীড়াবিদ সেরেনা উইলিয়ামস

আয়ে শীর্ষ নারী ক্রীড়াবিদ সেরেনা উইলিয়ামস

এমএনএ স্পোর্টস ডেস্ক : আয়ে বিশ্বের শীর্ষ নারী ক্রীড়াবিদের জায়গা দখলে রেখেছেন সেরেনা উইলিয়ামস। যদিও চলতি বছর মাত্র দুটি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। প্রেগন্যান্সির কারণে আপাতত কোর্টের বাইরে রয়েছেন এই মার্কিন কন্যা।

২০১৬ সালের জুন থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আয় করেছেন সেরেনা। প্রাইজমানি, টুর্নামেন্টে অংশগ্রহণ ফি এবং নাইকিসহ বিভিন্ন স্পন্সরের সঙ্গে চুক্তির মাধ্যমে এই অর্থ আয় করেন নারী টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী তারকা।

আয়ে শীর্ষ ১০ নারী ক্রীড়াবিদদের মধ্যে টেনিস খেলোয়াড়দের একই আধিপত্য। শীর্ষ দশের আটজনই টেনিস তারকা। ১ কোটি ২৬ লাখ মার্কিন ডলার আয় করা অ্যাঞ্জেলিক কেরবার রয়েছেন তালিকার দুই নম্বরে।

আমেরিকার রেসিং খেলোয়াড় ড্যানিকা প্যাট্টিক ১ কোটি ২২ লাখ মার্কিন ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে জায়গা করে নেয়া আমেরিকান মার্শাল আর্টিস্ট রোন্ডা রোসির আয় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

পাঁচ থেকে ১০ নম্বরে জায়গা করে নেয়া সবাই টেনিস খেলোয়াড়। এই ছয়জন হলেন- ভেনাস উইলিয়ামস (১ কোটি ৫ লাখ মার্কিন ডলার), গারবিনিয়ে মুগুরুজা (৭৭ লাখ মার্কিন ডলার), ক্যারোলিন ওজনিয়াকি (৭৫ লাখ মার্কিন ডলার), অগ্নিয়েস্কা রাদাভেঙ্কা (৭৩ লাখ মার্কিন ডলার), ইউজেনি বুচার্ড (৭১ লাখ মার্কিন ডলার) ও সিমোনা হালেপ (৬২ লাখ মার্কিন ডলার)।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...