Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০১ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—সাদা, হালকা সবুজ, বেগুনি। শুভ রত্ন—চায়নিজ জেড, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—জেনারেল ওসমানী, মুস্তাফা মনোয়ার, কথাশিল্পী এডগার রাইস বারোদ। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। তীর্থ ভ্রমণ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমের ব্যাপারে ইতিবাচক সাড়া পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়িক লেনদেন আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। যাবতীয় কেনাকাটা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হবেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

নতুন সরকারের প্রথম বাজেট পেশ বৃহস্পতিবার: অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব

অর্থনৈতিক প্রতিবেদক নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় বাজেট আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন ...