এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৮ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৮। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শনিবার। শুভ রং—গাঢ় সবুজ, লাল, ধূসর। শুভ রত্ন—রুবি, পান্না। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেত্রী অঞ্জু ঘোষ, ইমদাদুল হক মিলন, আশা ভোসলে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পাবেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যর্থ প্রেমে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। জমিজমা-সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে ব্যবসায়িক যোগাযোগ শুভ। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

