Don't Miss
Home / আজকের সংবাদ / প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শনিবার গণসংবর্ধনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শনিবার গণসংবর্ধনা

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ ৭ অক্টোবর শনিবার গণসংবর্ধনা দেয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ আজ শনিবার সকালে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে গণসংবর্ধনা ও শুভেচ্ছা জানাবেন।
এ উপলক্ষে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরছেন।
আজ শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে। এই দিন বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা জানাবেন।
রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রীর মানবিক আচরনের জন্য ব্রিটিশ পত্রপত্রিকা শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যায়িত করেছে। সংযুক্ত আরব আমীরাতের (ইউএই) সর্বাধিক প্রচারিত দৈনিক (খালিজ টাইমস) রোহিঙ্গা সংকটের প্রতি মানবিক আবেদনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উচ্ছসিত প্রসংসা করে তাকে প্রাচ্যের নতুন তারকা হিসাবে অভিহিত করেছে।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে রোহিঙ্গাদের নিরাপত্তা ও তাদের ফেরত নিতে জাতিসংঘ সাধারণ পরিষদে তার দেয়া পাঁচ দফা প্রস্তাব বিশ্ব নেতৃবৃন্দের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এসব কারণে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে দলের সকল নেতাকর্মীকে সকাল সাড়ে ৮টার মধ্যে স্ব-স্ব স্থানে অবস্থান নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছেন।
সংবর্ধনার প্রস্তুতির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, লাখ লাখ মানুষের উপস্থিতি থাকবে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য। দলের পক্ষ থেকে আমরা ইতোমধ্যেই সকল সহযোগী সংগঠন এবং সকল নেতাকর্মীদের অনুরোধ করেছি যে, তারা যেন রাস্তার দু’পাশে ফুটপাতে দাঁড়িয়ে থেকেই শুভেচ্ছা জানান, কেউ যাতে রাস্তার মধ্যে না দাঁড়ান এবং এতে যানজট তৈরি না হয়।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১৭ সেপ্টেম্বর নিউউয়র্কে পৌঁছান। ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য দেন তিনি।
পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ছাড়াও বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সাধারণ অধিবেশনে বক্তৃতায় মিয়ানমারের রোহিঙ্গা সংকট মোকাবেলায় পাঁচ দফা প্রস্তাব বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেন শেখ হাসিনা।
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...