জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
October 7, 2017
এমএনএ ফিচার ডেস্ক : ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবর এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল) : শরীর মন মন ভালো থাকবে। কাজকর্মে আগ্রহবোধ করবেন। ব্যবসায়িক কোনো সুযোগ পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। স্বল্প দূরত্বে কোথাও ভ্রমণ হতে পারে। গৃহে অতিথি আসতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে) : দায়দায়িত্ব ও মানসিক দুচিন্তা বাড়তে পারে। হাতের কাজের চাপ বাড়বে। নিজের কোনো ভুলের জন্য অনুশোচনা করতে হতে পারে। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হতে পারে। পাওনা অর্থ পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ ও বাণিজ্য শুভ। অসুস্থ কাউকে নিয়ে চিন্তিত হতে পারেন।
মিথুন রাশি (২২ মে–২১ জুন) : আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো বিষয়ে চুক্তির সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ কারও দিকনির্দেশনা লাভ করতে পারেন। ভ্রমণ হতে পারে। ছোট ভাইবোনের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই) : পেশাগত সুযোগ ও সাফল্য অব্যাহত থাকতে পারে। কারও কারও ক্ষেত্রে পদোন্নতি কিংবা দায়িত্ববৃদ্ধির যোগ রয়েছে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। রাজনীতির সাথে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়বে। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট) : পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। কারও কারও ক্ষেত্রে তীর্থ ভ্রমণ হতে পারে। ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। পেশাগত কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। সততা ও সময়ানুবর্তীতা আপনাকে এগিয়ে রাখবে। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়া হতে পারে।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : সাময়িকভাবে সময় কিছুটা প্রতিকূল থাকতে পারে। মানসিক উদ্বিগ্নতা বাড়তে পারে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে। প্রেম ও পরকীয়া কারও কারও ক্ষেত্রে সুখী জীবনে বাধার কারণ হতে পারে। প্রবাস সংক্রান্ত কাজে সতর্কতা অবলম্বন করুন।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : শরীর ও মন ভালো থাকবে। বিবাহযোগ্য কারও কারও ক্ষেত্রে হঠাৎ করেই বিয়ের কথা হতে পারে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। কারও ব্যাপারে গোপন কাজকর্মে সতর্ক থাকুন। ভুল পদক্ষেপের জন্য ভোগান্তিতে পড়তে হতে পারে। ধর্মীয় সচেতনতা বাড়বে। চাকুরিপ্রার্থীরা ভালো কোনো খবর আশা করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : সাময়িকভাবে শরীর ও মন কম ভালো থাকতে পারে। অধস্তন কারও অপ্রত্যাশিত কোনো আচরণ ও কাজে বিস্মিত হতে পারেন। দৈনন্দিন কাজে অতিরিক্ত ঝুঁকি এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সাময়িক বোঝাপড়ার অভাব দেখা যেতে পারে। যে কোনো চুক্তির ক্ষেত্রে অভিজ্ঞ কারও পরামর্শ আপনার মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : বিদ্যার্থীদের পড়াশোনায় ব্যস্ততা বাড়বে। কেউ কেউ লক্ষ্য অর্জনের পথে একধাপ এগিয়ে যাবে। তবে অপ্রত্যাশিত ভুলের কারণে কারও কারও সুযোগ হাতছাড়া হতে পারে। শরীরের যত্ম নিন। গৃহকর্মীদের ব্যপারে সচেতন থাকুন। ব্যবসায়িক ও দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : আপনার মনের কোনো আশা পূরণ হতে পারে। কারও কারও ক্ষেত্রে আবাসন সংক্রান্ত কাজে ব্যস্ততা দেখা যেতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অভিভাবকদের সন্তান বিষয়ে মনোযোগী হওয়ার দরকার হতে পারে। চলাফেরা কিংবা খেলাধুলায় অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : কারও কারও ক্ষেত্রে হঠাৎ করেই ভ্রমণ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ও অভিজ্ঞতার বিনিময় সাফল্য অর্জনের পথকে সহজ করবে। পরিবারের কোনো সদস্যের ব্যাপারে চিন্তিত হতে পারেন। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : পাওনা অর্থ হাতে আসতে পারে। গৃহে অতিথি আসতে পারে। যোগাযোগমূলক কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা যেতে পারে। সময়ানুবর্তীতার সাথে কাজে লেগে থাকার চেষ্টা করুন। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
যাবে সপ্তাহটি নিন কি রকম জেনে চলতি আপনার 2017-10-07