আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
October 29, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৯ অক্টোবর ২০১৭, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আপনার ইতিবাচক আচরণ, মনঃসংযোগ ও মানসিক দৃঢ়তা আপনাকে আপনার কাজগুলো সফলভাবে শেষ করতে সাহায্য করবে। বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। ছাত্রদের জন্য দিনটি মসৃণ। বন্ধু অথবা ভাইবোনদের সঙ্গে কোনো রোমাঞ্চকর ভ্রমণের সম্ভাবনা আছে। প্রিয়জনদের সঙ্গে ঘনিষ্ঠতা উপভোগ করবেন। অনমনীয় মানসিকতা ও নেতিবাচক অনুভূতিগুলোর ওপর নজর রাখতে হবে। সামাজিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম নিয়ে পরিবারের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত কাজের চাপে আপনি ভারাক্রান্ত হয়ে পড়বেন। নক্ষত্রদের অবস্থান আজ খুব ভালো। এটি অনেক সুযোগ ও সৌভাগ্য নিয়ে আসবে। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১১। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে আপনার কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো সিনিয়র সহকর্মীর পরামর্শে উপকৃত হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে আপনার সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে আপনার ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। বদনামের আশঙ্কা আছে।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে আপনি যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। অংশীদারি ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে আপনার শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। নিজের সীমা লঙ্ঘন না করলেই ভালো করবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে আপনার ধর্ম-কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত সৃজনশীলতায় সাফল্য পেতে পারেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে আপনার ছোট ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। গলায় কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে আপনার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে আপনার বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় হতে পারে। চক্ষু বা মাথাব্যথায় ভুগতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে আপনি নিজেকে যথাযথভাবে প্রকাশের চেষ্টা করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। মানসিক শান্তি অক্ষুণ্ন থাকবে। দাম্পত্য ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে আপনার কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমার ফল আপনার বিপক্ষে চলে যেতে পারে। শোকগ্রস্ত হতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে আপনার আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। শ্রমিক নেতাদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন রবিবারের 2017-10-29