Don't Miss
Home / আজকের সংবাদ / আনন্দ শোভাযাত্রার রুট ম্যাপ দেখে চলাচলের অনুরোধ ডিএমপির

আনন্দ শোভাযাত্রার রুট ম্যাপ দেখে চলাচলের অনুরোধ ডিএমপির

এমএনএ রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এর অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় এই অসামান্য অর্জনকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উদযাপন করা হবে।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের প্রেরিত রুট ম্যাপ দেখে চলাচল ও ট্রাফিক বিভাগকে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি) শোভাযাত্রার যে রুট নির্ধারণ করে দিয়েছে তা হলো- ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর থেকে আরম্ভ করে মিরপুর রোডের রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সাইন্সল্যাব বামে মোড় নিয়ে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ ডানে মোড় নিয়ে ‘ছবির হাট’ হয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। শোভাযাত্রা শুরুর সময় বেলা ১২টা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল গেট ব্যবহার করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে, সেগুলো হচ্ছে- ছবির হাট গেট(চারুকলার বিপরীতে), টিএসসি গেট, বাংলা একাডেমির বিপরীতের গেট, কালী মন্দির গেট ও তিন নেতার মাজার গেট।
ডিএমপি’র এ বিজ্ঞপ্তিতে, আজ শনিবার যারা অত্র এলাকা বা অত্র এলাকায় আশপাশে নিজ প্রয়োজনে চলাচল করবেন তারা আনন্দ শোভাযাত্রার রুট ও সময় এড়িয়ে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। উক্ত আনন্দ শোভাযাত্রা রুটটি হলো ৩২ নম্বর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে আরম্ভ করে মিরপুর রোডের রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সাইন্সল্যাব বামে মোড় নিয়ে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ ডানে মোড় নিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত।
এই শোভাযাত্রাকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারিভাবে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকার দুই সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এই কর্মসূচি সফল করতে নির্দেশনা দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ ইতোমধ্যে আনন্দ শোভাযাত্রার রুট ও সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের পথ নির্ধারণ করে দিয়েছে। ঢাকাসহ সারাদেশেই জেলা, উপজেলা পর্যায়ে এই আনন্দ র্যালি অনুষ্ঠিত হবে।
x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...